২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর আবেদনের পরবর্তী শুনানি ৪ মার্চ

অভিযোগ থেকে অব্যাহতি এবং জামিন চেয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর কয়েকটি আবেদনের শুনানি আগামী ৪ মার্চ পর্যন্ত মুলতবি করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযোগ থেকে অব্যাহতি এবং জামিন চেয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর কয়েকটি আবেদনের শুনানি আগামী ৪ মার্চ পর্যন্ত মুলতবি করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি খণ্ডন করে বক্তব্য দেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম। ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারক প্যানেলের এক জন এ টি এম ফজলে করিম এই দিন অনুপস্থিত ছিলেন। অন্য দুই বিচারক প্রসিকিউটরের বক্তব্য শোনেন। গত ১৪ নভেম্বর সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন। তিন দিন পর তা আমলে নেয় আদালত। ২০১০ সালের ১৫ ডিসেম্বর আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে। এর পাঁচ দিন পর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয় তাকে। গত ৩ অক্টোবর তার বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতা নিয়ে প্রায় আট হাজার পৃষ্ঠা তথ্যসহ ১১৯ পৃষ্ঠার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের হাতে তুলে দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৯০০ ঘ.