ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সহায়তা দিতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধেও সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানান সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্রের ধারাবাহিকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য।”
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব শান্তি রক্ষা এবং সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। এ আদর্শ সামনে রেখে আমাদের সশস্ত্র বাহিনীকে এগিয়ে যেতে হবে।”
মিরপুর সেনানিবাসে বৃহস্পতিবার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১১-১২ সেশনের øাতক সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। পরে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ ও মিলিটারি একাডেমি ও স্টাফ কলেজের ১৩তম যৌথসভা উদ্বোধন করেন।
এ বছর সেনাবাহিনীর ৯৬ জন, নৌবাহিনীর ১৬ জন, বিমান বাহিনীর ৪৭ জন এবং বিভিন্ন দেশ থেকে ৪৭ জনসহ মোট ১৮১ জন কর্মকর্তা এ কলেজ থেকে সাফল্যের সঙ্গে øাতক হন।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও বর্তমান বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে সেনাবাহিনীর আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
“আমাদের সীমিত সম্পদ দিয়েই আমরা একটি যুগোপযোগী দক্ষ ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে চাই।”
নতুন øাতকদের অভিনন্দন জানিয়ে হাসিনা বলেন, ৩৪টি বন্ধুপ্রতীম দেশের ৭২০ জন অফিসারও এ কলেজ থেকে øাতক সনদ লাভ করেছেন। তারা এখন নিজ নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রী, উপদেষ্টা, সাংসদ, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৪০ ঘ.
bdnews24