২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দুইটি সংগঠন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এ দাবি জানায়। এ দুই সংগঠন শনিবার যৌথভাবে মানববন্ধন করে বলেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে সাগর-রুনির হত্যাকারী গ্রেপ্তার না হলে সাংবাদিকরা রাজপথে আন্দোলনে যাবে। ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারী গ্রেপ্তার করতে শনিবারই নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী মঙ্গলবার বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ ছিলো।” রুহুল আমিনের নেতৃত্বে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএফইউজে’র মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদরুল আমিন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাবেক সচিব আনহ আখতার হোসেন, সাংবাদিক আবু সালেহ, এমএ আজিজ,আবদুল আউয়াল ঠাকুর, নুরুল আলম রোকন,আমিনুল ইসলাম প্রমুখ মানববন্ধনে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩৪ ঘ.