ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় শোক প্রকাশ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এ হত্যাকাণ্ডে প্রমাণিত হলো যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে।
শনিবার দুপুরে শোকবার্তায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, “রাজধানীতে সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ডে আবারো প্রমাণ হলো দেশে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। এই হত্যাকাণ্ড সরকারের দুর্বিনিত দুঃশাসনের ফল।”
শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। র্যাবের গোয়েন্দাদের ধারণা এ হত্যা পরিকল্পিত।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ হত্যাকাণ্ডকে ‘কাপুরোষোচিত’ উল্লেখ করে এর নিন্দা জানান।
শোকবার্তায় বলা হয়, “সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা আজ নাই। প্রশাসনকে আজ্ঞাবহ করার জন্যই সমাজের সর্বস্তরে সন্ত্রাসী, ডাকাত তথা সমাজবিরোধী লোকজনের আধিপত্য বৃদ্ধি পেয়েছে। এখন তীব্র নৈরাজ্য বিরাজমান বলেই বেআইনী অস্ত্রধারী দস্যুদের আধিপত্য কায়েম হয়েছে।”
সাগর ও রুনির রুহের মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে খালেদা জিয়া বলেন, “নৃশংস হত্যায় আমি গভীরভাবে শোকাভিভূত। আমি সাš¡-না জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।”
আরেক শোকবার্তায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সাংবাদিক দম্পতির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪৪০ ঘ.
bdnews24