ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘ঢাকা চল’ কর্মসূচির দিন রাজধানীর রাজপথ দখলে রাখার হুমকি দিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “ওই দিন হাতে চুড়ি পরে বসে থাকব না। এমন কর্মসূচি দেওয়া হবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ঢাকায় ঢোকার সুযোগই পাবে না।”
১২ মার্চ সারাদেশে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা ঢাকায় পড়ো হবেন। একে দলটির নেতারা ‘ঢাকা চল’ কর্মসূচি বলছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজš§ লীগ আয়োজিত আলোচনা সভায় কামরুল বলেন, “আগামী ১২ মার্চ রাস্তা দখলে রাখবে আওয়ামী লীগ। ঢাকায় প্রবেশের শক্তিই থাকবে না বিএনপির।”
১২ মার্চ পাল্টা কর্মসূচির কথা আগে থেকে আওয়ামী লীগ নেতারা বলে আসার জবাবে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক শুক্রবারই বলেন, যেখানে বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের দাবিতে বিএনপির কর্মসূচি কার্যত দেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করার জন্য বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা কামরুল।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “বোমা হামলা, বাসে অগ্নিসংযোগ আর মানুষ হত্যার কর্মসূচি ছেড়ে রাস্তায় আসুন। দেখি কার ক্ষমতা বেশি।”
“আন্দোলন আওয়ামী লীগও জানে। আওয়ামী লীগের জন্ম আন্দোলনের মাধ্যমে। হুমকি-ধমকি দিয়ে লাভ নেই,” বলেন কামরুল।
এ কে এম আজম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২২৪৫ ঘ.
bdnews24