২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজিতের পর আসছেন পঙ্কজ

ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব পঙ্কজ শরণকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সে দেশের সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব পঙ্কজ শরণকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সে দেশের সরকার। পররষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার পঙ্কজ শরণের এই নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন। অন্যান্য আনুষ্ঠানিকতার পর তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করবে ভারত। পঙ্কজ বাংলাদেশে রাজিত মিত্রের স্থলাভিষিক্ত হবেন, যিনি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে গত নভেম্বরে দেশে ফিরে যান। ৫৪ বছর বয়সী পঙ্কজ শরণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ১৯৮২ সালে। নিজ দেশের বাইরে তার প্রথম কর্মস্থল ছিল বাংলাদেশেই। ঊনিশশ আশির দশকের শেষভাগে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বিভিন্ন সময়ে মস্কো, ওয়াশিংটন, কায়রো ও জেনেভায় ভারতীয় দূতাবাস এবং নয়া দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদেও তিনি দায়িত্বে পালন করেন। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসএসজেড/জেকে/১৯০২ ঘ.