২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবে দায়িত্বশীলতার আশায় মজিনা

নিজস্ব একটি অনুসন্ধান সেল গঠনের মধ্য দিয়ে র‌্যাব সদস্যদের দায়িত্বশীলতা বাড়বে বলে মনে করছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব একটি অনুসন্ধান সেল গঠনের মধ্য দিয়ে র‌্যাব সদস্যদের দায়িত্বশীলতা বাড়বে বলে মনে করছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা। মানবাধিকার সংগঠনের সমালোচনার মুখে থাকা র‌্যাব বাহিনীর সদস্যদের জবাবদিহিতার জন্য বিশেষ একটি অনুসন্ধান সেল গঠন করেছে, যা কাজও শুরু করেছে। মঙ্গলবার মানবাধিকার সংগঠন ‘অধিকার’র সঙ্গে এক বৈঠকের পর ড্যান মজিনা সাংবাদিকদের বলেন, “একটি অভ্যন্তরীণ অনুসন্ধান সেল প্রতিষ্ঠায় র‌্যাবের সঙ্গে মার্কিন বিশেষজ্ঞরা কাজ করছে। র‌্যাব সদস্যদেরকে তাদের বিভিন্ন কাজের জবাবদিহি করতে এই সেল কাজ করে।” এই ধরনের একটি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদও জানান যুক্তরাষ্ট্রের দূত। মানবাধিকার রক্ষা একটি বড় চ্যালেঞ্জ উল্লেক করে তিনি বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব দলগুলোরই আলোচনায় বসার ওপর পুনরায় জোর দেন ড্যান মজিনা। বাংলাদেশকে অমিত সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তা বাস্তবে রূপ দিতে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি কমানো, অবকাঠামো তৈরি এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/২৩০০ ঘ.