২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-লক্ষ্মীপুর যাবেন খালেদা

বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাঁদপুর ও লক্ষ্মীপুর যাচ্ছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাঁদপুর ও লক্ষ্মীপুর যাচ্ছেন খালেদা জিয়া। চলতি মাসের ১৩ তারিখ চাঁদপুর এবং ১৮ তারিখ লক্ষ্মীপুরে গিয়ে নিহত বিএনপিকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি জেলা দুটিতে জনসভাও করবেন বিরোধীদলীয় নেতা। চলতি মাসে চাঁদপুর, লক্ষ্মীপুরের পর ২৭ ফেব্র“য়ারি লালমনিরহাটেও খালেদা জনসভা করবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, লক্ষ্মীপুর ও চাঁদপুরে গিয়ে প্রথমে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন বিএনপি চেয়ারপারসন। এরপর বিকালে দুই জেলায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে গত গত ২৯ জানুয়ারি লক্ষ্মীপুর ও চাঁদপুরে বিএনপির গণমিছিলে পুলিশ গুলি চালালে লিমন ছৈয়াল, আবুল হোসেন মৃধা, রুবেল হোসেন ও আবুল কাশেম নামে চার জন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০০৫ ঘ.