২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভ্রান্ত করতে সরকার বানরের খেলা দেখাচ্ছে: রিজভী

ক্ষমতাসীন দলের নেতারা জনগণকে বিভ্রান্ত করতে বিরোধী দলের বিরুদ্ধে ‘অপপ্রচার’ শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের নেতারা জনগণকে বিভ্রান্ত করতে বিরোধী দলের বিরুদ্ধে ‘অপপ্রচার’ শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, “সরকারের নেতা-মন্ত্রীরা নিজেদের ব্যর্থতা ঢাকতে আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটনার নতুন কৌশল নিয়েছে। তাদের উদ্দেশ্য হলো ধোঁয়াসার জাল তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা।” সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষমতাসীন দলের কেউ কেউ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ‘বানরের খেলা দেখানোর’ কৌশল নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “একে বলে ভুতের মুখে রাম রাম। ফুটপাতে মানুষ জড়ো করে বানরের খেলা কিংবা কোনো ম্যাজিক খেলা দেখানোর পর নানা ধরনের ঔষধ-উপকরণ বিক্রি করা হয়। সরকারের অবস্থাটাও এ রকম হয়েছে। তারা জনগণকে বিভ্রান্ত করতে কুৎসা রটনা করছে।” এ রকম ‘কুটকৌশল’ জনগণ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন রিজভী। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দিন খান আলমগীর শুক্রবার এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সম্পর্কে শিষ্ঠাচারবহির্ভূত ও মিথ্যা বক্তব্য দিয়েছেন। অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আাসাদুল করীম শাহিন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সহসভাপতি বাবুল আহমেদ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭১০ ঘ.