ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল থাঁকিয়ে বুধবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৭টায় খালেদার সঙ্গে দেখা করতে যান ফরাসি রাষ্ট্রদূত।
এ সময় তাদের মধ্যে ৪৫ মিনিট স্থায়ী বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতকালে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৮ ঘ.
bdnews24