২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ যাচ্ছেন খালেদা

নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী জনসংযোগের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের এই সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 04:48 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

হবিগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে শনিবার হবিগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১১টায় গুলশানের বাড়ি থেকে বিরোধীদলীয় নেতার গাড়িতে হবিগঞ্জের পথে রওনা হন। গাড়িতে তার সঙ্গে রয়েছেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান। বিকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন খালেদা। বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানালেও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হচ্ছে। নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে গণসংযোগ কর্মসূচি ঘোষণার পর ঢাকার বাইরে এটি খালেদার দ্বিতীয় জনসভা। গত ২৩ সেপ্টেম্বর তিনি দিনাজপুরে জনসভা করেছিলেন। হবিগঞ্জে সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন। তার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার মধ্যে খালেদা জিয়া হবিগঞ্জ সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে জনসভায় যোগ দেবেন তিনি। এই জনসভা bnplive.com- এ সরাসরি দেখানো হবে বলে বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। জনসভার পর সন্ধ্যায়ই ঢাকার পথে রওনা হবেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১২৪ ঘ.