২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামুর ঘটনার চেয়েও ভয়াবহ কিছু ঘটতে পারে’

দেশে ভবিষ্যতে রামুর সাম্প্রদায়িক সন্ত্রাসের চেয়ে আরো ভয়াবহ কিছু ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ভবিষ্যতে রামুর সাম্প্রদায়িক সন্ত্রাসের চেয়ে আরো ভয়াবহ কিছু ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, একটি ‘অপশক্তি’ রামুতে ‘পূর্বপরিকল্পিতভাবে’ হামলা ও অগ্নিসংযোগ করে বৌদ্ধদের ঐহিত্যবাহী প্রতœতাত্ত্বিক সম্পদসহ সবকিছু পুড়িয়ে দিয়েছে। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে। ওই সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে সাতক্ষীরা ও রাঙামাটিতে ঘটে যাওয়া ঘটনার মিল রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “ভবিষতে কিন্তু দেশে এর চেয়ে আরো ভয়াবহ কিছু ঘটতে পারে।” তবে ওই সব বিষয়ে সরকার ওয়াকিবহাল রয়েছে ও প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীলিপ বড়–য়া দাবি করেন, স্থানীয় পুলিশ প্রশাসন হামলাকারীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। তিনি এমনও দাবি করেন যে, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, সরকারকে বিব্রত করা ও দেশে অরাজকতা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে রামুতে হামলা ও অগ্নিসংযোগ করেছে একটি ‘অপশক্তি’। “ওই অপশক্তির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে ট্রাকে ও মোটর সাইকেলে করে এসে রামুতে হামলা ও অগ্নিসংযোগ করে।’’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাতে দিলীপ বড়–য়া ‘অপশক্তি’ বলতে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকেই ইঙ্গিত করেন। তিনি আরো অভিযোগ করেন, “সারা দেশের ৬৪ জেলায় একযোগে বোমা হামলা ও ২১ অগাস্টের গ্রেনেড হামলাও চালিয়েছিল ওই অপশক্তি। “কিছু কিছু জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থান্বেষী মহল দক্ষিণ চট্টগ্রামকে একটি ‘হটবেড’-এ পরিণত করে ঘোলা জলে মাছ শিকার করতে চায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৯৩৪ ঘ.