২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ সাউথে ছাত্রলীগকর্মীকে ‘হিযবুতের’ মারধর

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতাকে হিযবুত তাহরির সদস্যরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতাকে হিযবুত তাহরির সদস্যরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় মারধরের শিকার হওয়া ছাত্রলীগনেতারা হলেন- শামীম হোসেন শুভ ও খোরশেদ হোসেন হৃদয়। তারা ওই বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় ক্যাম্পাসে গেলে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুলহাস, বাপ্পি মাহমুদ, আসিফ, সোহাগ ও সয়মন দলবল নিয়ে তাদের ওপর হামলা করে। কেন হামলা করে জানতে চাইলে শুভ বলেন, “আমাদের পর্যবেক্ষণে তারা হিযবুত তাহরিরের সদস্য। কিন্তু ছাত্রলীগে তারা ঢুকতে চাচ্ছে। আমরা বাধা দেওয়ায় এ হামলা।” বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি তখনও শোনেননি। কেউ অভিযোগ করলে ‘বিষয়টি দেখবেন’ তিনি। ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যাল বিষয়ক সম্পাদক মো. জাভেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি আমি জেনেছি। পরে বিস্তারিত জেনে ব্যবস্থা নেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/পিডি/২২২৭ ঘ.