২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ জামায়াত-শিবির কর্মীকে হেফাজতে চায় পুলিশ

রাজধানীতে আটক করা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৫ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 06:05 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আটক করা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৫ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়েছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরখান থানার ওসি নাজমুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ১৫ জামায়াত ও শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে। “তবে আজকে শুনানি হয়নি। আগামীকাল এর শুনানি হবে বলে আশা করছি।” এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হচ্ছে বলে জানান তিনি। ওসি নাজমুল জানান, উত্তর খানের বড়বাগ নামক এলাকার একটি চতুর্থ তলা ভবনের তৃতীয়তলায় গোপন বৈঠক করার সময় এই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। “এরা সবাই জামাত-শিবিরের সক্রিয় কর্মী,” বলেন তিনি। এদের কাছ থেকে বিভিন্ন ধরনের সরকারবিরোধী উস্কানিমূলক বই ও প্রচারপত্র পাওয়া যায় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/০০০৫ ঘ.