২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনবল কাঠামো পুনর্বিন্যস্ত হবে: প্রাণিসম্পদমন্ত্রী

প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল কাঠামো ইউনিয়ন পর্যায়ে পুনর্বিন্যাস করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল কাঠামো ইউনিয়ন পর্যায়ে পুনর্বিন্যাস করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০১০-১২ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এটি বাস্তবায়ন হলে অধিদপ্তরের কার্যক্রম বহু গুণে বৃদ্ধি পাবে এবং ভেটেরিনারি গ্রাজুয়েটদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইতিমধ্যে আট হাজার জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অধিদপ্তরের বিভিন্ন স্তরে মোট ৭১২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে করে অনেক বছরের পুঞ্জীভুত সমস্যা সমাধান হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/১৯৫৫ ঘ.