২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা হত্যায় ৭ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগ নেতা জুয়েল রানা হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগ নেতা জুয়েল রানা হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাভোগ করতে হবে। সোমবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আব্দুস সালেক এ রায় দেন। দণ্ডিতরা হলেন-বেলকুচির কল্যাণপুর গ্রামের জাকারিয়া হোসেন জাক্কু (৩৫), নুর আলম (৩৪), বাবলু (৩০), সাখাওয়াত হোসেন সাকা (৫২), ফজলুর রহমান (৩৫), আকতার হোসেন (পলাতক) এবং মুকুন্দগাঁতি গ্রামের সাইফুল ইসলাম (৩৫)। এদের মধ্যে আকতার হোসেন পলাতক রয়েছেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় শওকত আলী, হাবিবুর রহমান হবি ও সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলা নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বেলকুচি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাকে (জুয়েল) কল্যাণপুর গ্রামে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুর রহমান সোহেল বাদী হয়ে ১০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩২ ঘ.