২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠক করলো বিএনপির স্থায়ী কমিটি

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে প্রায় দুঘণ্টা জরুরি বৈঠক করেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে প্রায় দুঘণ্টা জরুরি বৈঠক করেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার রাত ৮টা ৪০ মিনিটে খালেদার গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত। বৈঠকে আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, জমিরউদ্দিন সরকার, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শুরুর আগে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ, জোট স¯প্রসারণসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি বৈঠকের আলোচনা সূচিতে রয়েছে।” বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয় গত ২২ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২২৮ ঘ.