চাঁদপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে চাঁদপুর শহর থেকে ছয় শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় শপথ চত্বর থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন শহরের নাজিরপাড়া এলাকার খান মো. নিয়াজ মোর্শেদ (৩২), ট্রাঙ্ক রোডের আবুল হাসিব মিয়া (৩৩), পূর্ব জাফরাবাদের বায়েজিদ মিয়াজী (৩১), ইসলামপুর গাছতলার ফাউজুল কবির (৩৪), চাঁদপুর সদরের রালদিয়ার রাসেদুল ইসলাম (৩২) ও মতলব দক্ষিণ উপজেলার ঘুনা এলাকার বায়েজিদ সরকার (৩০)।
চাঁদপুর সদর মডেল থানার ওসি জাকের হোসাইন জানান, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করায় এই শিবিরকর্মীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, শহরের শপথ চত্বরে শিবিরকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24