২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় শামীম ওসমানের জামিন

একটি অস্ত্র মামলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অস্ত্র মামলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান জামিন পেয়েছেন। বুধবার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আলী আকবরের আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। চারদলীয় জোট সরকারের সময় ২০০২ সালে সেনাবাহিনীর অপারেশন ক্লিনহার্ট চলাকালে তার বাসা থেকে অস্ত্র উদ্ধারের পর এই মামলা দেওয়া হয়। মামলার নথি থেকে জানা যায়, অপারেশন ক্লিনহার্ট চলাকালে সরকার সব বৈধ অস্ত্র স্থানীয় থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তখন শামীম ওসমান পলাতক থাকায় তার অস্ত্র জমা দিতে পারেননি। পরবর্তীতে ফতুল্লা মডেল থানা পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের জামলতলার শামীম ওসমানের বাসভবন থেকে একটি অস্ত্র উদ্ধার করে। এই ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শামীম ওসমানের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। শামীম ওসমানের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু জানান, মামলাটিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল। স¤প্রতি এটির কার্যক্রম শুরুর আবেদন জানালে হাইকোর্ট শামীম ওসমানকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.