২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 05:31 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

রংপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলা জামায়াতের আমির শাহ রোস্তম আলী এবং শিবিরের উপজেলা সভাপতি মো. কামরুজ্জামান। বদরগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদ সাংবাদিকদের জানান, নাশকতার পরিকল্পনার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বাড়ি বদরগঞ্জে। তাকে গ্রেপ্তারের পর ওই এলাকার জামায়াত নাশকতার চেষ্টা করতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এ জন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা তৌহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৭ ঘ.