ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাইদ এস্কান্দারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলায় অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পিছিয়েছে।
সোমবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জেসমিন আনোয়ার ৩০ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন।
আসামি পক্ষে শুনানির প্রস্তুতি না থাকায় এবং আদালতের মূল বিচারক ছুটিতে থাকায় এ শুনানি পিছিয়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সাইদ এস্কান্দারের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
জামিনে থাকা সাইদ সোমবার আদালতে হাজির ছিলেন।
চলতি বছরের ৩ ফেব্র"য়ারি সাইদ এস্কান্দারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে ১২ জনকে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে।
গত বছরের ২৮ এপ্রিল ৪ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৬শ' টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক বেনজীর আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭২২ ঘ.
bdnews24