চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানা জামায়াতের সভাপতিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকা থেকে এ দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডবলমুরিং থানা জামায়াতের সভাপতি ফারুক আজম (৫০) ও জামায়াত কর্মী মো. সালাউদ্দিন (৪৮)।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মঙ্গলবার বিকালে ঈদগাঁ কাঁচা রাস্তা এলাকায় একটি মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
"এসময় দুই টহল পুলিশ সদস্য তাদের ধরতে উদ্যত হলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে দুই পুলিশ সদস্য সামান্য আহত হন।"
এ ঘটনায় মঙ্গলবার রাতে প্রায় দেড়শ জনকে আসামি করে ডবলুমরিং থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারকৃত দুই জনকে সনাক্ত করা হয় বলে জানান তানভীর আরাফাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩১৭ ঘ.
bdnews24