২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী জেলা বিএনপির কমিটি বাতিল

'স্থবিরতার কারণে' নীলফামারী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'স্থবিরতার কারণে' নীলফামারী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বাতিল করা হয়েছে। নতুন কমিটি গঠন করতে বুধবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আহ্বায়ক কমিটির অনুমোদন করেন। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটির আহ্বায়ক হলেন অ্যাডভোকেট আনিসুল আরেফিন চৌধুরী। ২০০৯ সালের ডিসেম্বরে দলের কাউন্সিল হওয়ার পর সভাপতি আহসান আহমেদ হাসান ও সাধারণ সম্পাদক শামসুজ্জামানের নেতৃত্বে নীলফামারী জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিলো। দুই বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই 'সাংগঠনিক স্থবিরতার কারণে' ওই কমিটি ভেঙে দেওয়া হয়। ১৩ সদস্যের এই কমিটিকে সাত দিনের মধ্যে সব উপজেলা ও পৌরসভার সমন্বয়ে অনধিক ৫০ সদস্যের নাম আহ্বায়ক কমিটিকে কেন্দ্রে পাঠানোর জন্য বলা হয়েছে। যুগ্ম আহ্বায়করা হলেন- বিলকিস ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, আলমগীর সরকার, সোহেল পারভেজ, মীর সেলিম ফারুক, জহুরুল আলম, মঞ্জরুল ইসলাম দানু, রাইসুল ইসলাম চৌধুরী, রাজ্জাকুল ইসলাম রাজা, ফাহমিদ ফয়সল চৌধুরী, রিয়াজুল ইসলাম ও সদস্য সচিব মো. শামসুজ্জামান (জামান) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৮১২ ঘ.