২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে হট্টগোলবিএনপির আইনজীবীদের জামিনের আবেদনের আদেশ সোমবার

আদালতে হট্টগোলের দুই মামলায় বিএনপি সমর্থক আইনজীবীদের জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার আদেশ দেবে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের দুই মামলায় বিএনপি সমর্থক আইনজীবীদের জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার আদেশ দেবে হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হক ও বিচারপতি জহিরুল হকের বেঞ্চে এ শুনানি হয়। আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন শুনানিতে বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া ব্যতীত আইনজীবীদের বিরুদ্ধে আনা সব অভিযোগই জামিনযোগ্য। "এছাড়া আমরা আশঙ্কা করছি, নিু আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন দেওয়া হবে না। রিমান্ডের নামে তাদের ওপর অত্যাচার হবে।" আদালত অঙ্গনকে শান্ত রাখতে তাদের জামিন প্রয়োজন বলে বার সভাপতি বলেন। অন্যদিকে জামিনের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "আমি আদালতকে বলেছি, দুই মামলায় অভিযুক্তদের জামিন দিলে আদালতে ভাবমূর্তি ক্ষুন্ন হবে। "কারণ তারা আদালতের প্রতি অবমাননাকর আচরণ করেছেন, পুলিশের গায়ে হাত দিয়েছেন, পরে তদন্ত কর্মকর্তাকে আঘাত করেছেন।" বিশৃঙ্খলা সৃষ্টির কারণে এ আইনজীবীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন পাওয়ার যোগ্যতা হারিয়েছেন দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, "নির্যাতনের আশঙ্কা থাকলে ম্যাজিস্ট্রেট কোর্টকে এ বিষয়ে নির্দেশনা দিতে পারেন।" পুলিশের দায়ের করা এ দুটি মামলার একটিতে আসামির তালিকায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্যটিতে আসামির তালিকায় রয়েছে নয় আইনজীবীর নাম। দুই মামলায় অজ্ঞাত কয়েকজন আইনজীবীকেও আসামি করা হয়। ১৪ জনকে আসামি করে করা মামলায় ১০ জনের জামিন আবেদনের শুনানি হয়েছে। আসামিদের মধ্যে এক জন আবেদন করেননি। আর সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ দুই আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। অন্য মামলায় আসামিদের মধ্যে আট জনের জামিন আবেদনের শুনানি হয়েছে। এক আসামি এনামুল হোসেন আবেদন করেননি। দুই মামলার আসামি মোহাম্মদ আলী রোববার আদালতে ছিলেন। গ্রেপ্তার এড়াতে বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে ছিলেন তিনি। শুনানির পর তাকে আবার সেখানেই অবস্থান নিতে দেখা যায়। সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানিতে বুধবার হাইকোর্টের অন্য একটি বেঞ্চে হট্টগোল হয়। একই বিষয়ে খালেদা জিয়ার একই ধরনের উক্তির কথা তুলে তার দেশপ্রেম নিয়ে আদালত প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে। এরপর পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। প্রথম মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং তাদের মারধরের অভিযোগ আনা হয়। এ মামলায় আসামিরা হলেন- পাপিয়া, কামরুল ইসলাম সজল, শরীফউদ্দিন আহমেদ, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, মাহমুদ আরেফিন স্বপন, আবদুল