২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের আবেদন বাদ দিলো হাইকোর্ট

দুর্নীতির অভিযোগে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে দুনীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে দুনীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চ নির্ধারিত দিন রোববার আদেশ না দিয়ে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ৭ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানা দুদক মামলাটি দায়ের করে। ওই মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন মওদুদ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে অ্যাডভোকেট আনিসুল হক। মওদুদ আহমেদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম। ব্যরিস্টার মো. বদরুদ্দোজা বাদল তাকে সহযোগিতা করেন। পরে আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বেঞ্চের একজন বিচারপতি বিব্রতবোধ করায় তারা মামলাটিকে কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন। অন্য বেঞ্চে যাওয়ার স্বাধীনতাসহ ওই বেঞ্চ মামলাটিকে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন বলে জানান মওদুদের আইনজীবী বদরুদ্দোজা বাদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৭১৫ ঘ.