২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিএনপির বিক্ষোভ বিকালে

রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনার দাবিতে বৃহস্পতিবার বিকালে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 07:36 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনার দাবিতে বৃহস্পতিবার বিকালে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি। ঢাকার সমাবেশ হবে বিকাল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। গত মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকারের ব্যর্থতার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি ঘোষণা। রোজা শুরু আগেই দ্রব্যমূল্য সহনীয় পর্যায় এনে মানুষ স্বস্তি দিতে হবে।" এছাড়া বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রমজানে পানি-বিদ্যুৎ-গ্যাস প্রদান, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ নেতা-কর্র্মীর বিরুদ্ধে 'মিথ্যা' মামলা দায়ের এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফের প্রতিবাদ জানানো হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এমআই/১৩২৫ ঘ.