২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে কেউ রক্ষা করতে পারবে না: আমিনী

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী বলেছেন, সংসদ, মন্ত্রিসভা, সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বা নিম্ন আদালত কেউ সরকারকে রক্ষা করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী বলেছেন, সংসদ, মন্ত্রিসভা, সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বা নিম্ন আদালত কেউ সরকারকে রক্ষা করতে পারবে না। রাজধানীর লালবাগে ইসলামি আইন বাস্তবায়ন কমিটির কার্যালয়ে সভায় এক সভায় তিনি বলেন, "সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' এ মূলনীতি পুনঃস্থাপন না করলে অচিরেই এই জালেম সরকারের এমন পতন হবে যা সারা বিশ্বের জন্য নমুনা হয়ে থাকবে।" দলের মজলিসে শূরার এক জরুরি সভায় আমিনী এ বক্তব্য দেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইসলামি আইন বাস্তবায়ন কমিটির আমির এবং ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি আমিনী বলেন, "দেশের সব উলামা ও হকপন্থি দল কার্যত এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। যদিও তারা বিভিন্ন ব্যানারে কাজ করছে কিন্তু এই জালেম সরকারের উৎখাতের ব্যাপারে কারো দ্বিমত নেই।" তিনি বলেন, "দেশে যত সমস্যা সৃষ্টি হয়েছে সব সমস্যার মুল কেন্দ্রবিন্দু হল এই স্বৈরাচারী সরকার। আল্লাহ তায়ালা অনেক বড় বড় স্বৈরাচারীকেও মুহূর্তে ধ্বংস করে দিয়েছেন। কাজেই শেখ হাসিনার সরকার যতই লাফালাফি করুক আল্লাহর গায়েবী কুদরতে তাদের ধ্বংস অনিবার্য।" সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, ইসলামী ঐক্যজোটের যুগ্ন-মহাসচিব মুহা. তৈয়্যেব, খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব সাখাওয়াত হোসাইন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০৫৫ ঘ.