ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাঁসির আসামীদের দণ্ড মওকুফ করে সরকার হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার বিকালে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বর্তমান সরকারে সময়ে নাটোরের ২০ ফাঁসির আসামির দণ্ড মওকুফ করা হয়েছে। এবার লক্ষ্মীপুরের একজনকে মাফ করে দিয়েছেন রাষ্ট্রপতি। এভাবে সরকার হত্যাকারীদের রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দিচ্ছে।"
"কেবল দণ্ড মওকুফই নয়, সরকারি দলের একজন দায়িত্বশীল নেতার পুত্রের সাজাও রাষ্ট্রপতি মাফ করে দিয়েছেন। এ রকম হলে সমাজ কোথায় যাবে," প্রশ্ন রাখেন এই বিএনপি নেতা।
লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলামকে হত্যার দায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও পৌর চেয়ারম্যান আবু তাহেরের ছেলে এএইচএম বিপ্লবের মৃত্যুদণ্ড স
bdnews24