ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় কমিটিতে সাক্ষীদের হাজিরা ও দলিলপত্র দাখিলে বাধ্যবাধকতা রেখে তৈরি আইনের খসড়াটি পুনর্বিবেচনার জন্য আবারো মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
গত ৩০ মে মন্ত্রিসভা এ সংক্রান্ত আইনের একটি খসড়া নাকচ করে দেয়।
বুধবার স্থায়ী কমিটির ৪৩তম বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, "বৈঠকে আইনমন্ত্রী জানিয়েছেন, জাতীয় সংসদের স্থায়ী কমিটি (সাক্ষী তলব, দলিলপত্র দাখিল) আইন, ২০১১ নামের বিলটি আবার মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নির্দেশনা রয়েছে।"
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশে সংসদীয় কমিটির তলবে হাজির হওয়ার বাধ্যবাধকতা রয়েছে জানিয়ে সুরঞ্জিত বলেন, এটি আবারো মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের আগে অন্যান্য দেশের আইন পর্যালোচনা করা হবে।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি গত ২০ ডিসেম্বর সাংবাদিকদের জানান, সংসদীয় কমিটি চাইলে যে কোনো সরকারি চাকরিজীবীকে কমিটির সামনে হাজির হতে হবে- এমন একটি আইনের খসড়া আইন মন্ত্রণালয় তৈরি করেছে।
তার ওই বক্তব্যের পর সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহিতা নিয়েও বিতর্ক শুরু হয়। ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সুপ্রিম কোর্টের বিচারকরা এ বিষয়ে তাদের মত প্রকাশ করেন। সভায় বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদ সার্বভৌম নয়। তাই সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে সুপ্রিম কোর্ট বাধ্য নয়।
এই বিতর্কের মধ্যেই আইন মন্ত্রণালয় সংবিধানের ৭৬(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী একটি আইনের খসড়া তৈরি করে মন্ত্রিসভায় উপস্থাপন করে। কিন্তু গত ৩০ মে মন্ত্রিসভার বৈঠকে তা নাকচ হয়ে যায়।
খসড়াটি নাকচ করে দেওয়ায় গত ৫ জুন জাতীয় সংসদে মন্ত্রিসভার ব্যাপক সমালোচনা করেন কয়েকজন সংসদ সদস্য।
সাংসদ ফজলে রাব্বি মিয়া, মইনউদ্দিন খান বাদল ও রাশেদ খান মেনন ক্ষোভ প্রকাশ করেন এবং পরোক্ষভাবে আইনমন্ত্রী শফিক আহমেদের সমালোচনা করেন। বাতিল হওয়া বিলটি মন্ত্রিপরিষদের নতুন করে বিবেচনা করা উচিত বলে মত দেন সুরঞ্জিত সেনগুপ্ত।
'দুদককে স্বাধীনতা দিতে হবে'
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বুধবারের বৈঠকে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইনের খসড়া ও মুসলিম স
bdnews24