গাজীপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনে কালিয়াকৈর উপজেলায় হরতাল সমর্থকদের ওপর পুলিশের লাঠিপেটায় ১০ জন আহত হয়েছে।
বরিশালে হরতাল সমর্থকরা বুধবার রাতে ৩০টি বাসে অগ্নিসংযোগ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর : গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবীর খান ও মজিবুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাসে যায়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।
তারা বাধা উপেক্ষা করে অগ্রসর হতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যয়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হরতাল সমর্থকরা যাতে মহাসড়কে গাড়ি ভাংচুর বা মিছিল করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে টঙ্গীতে বৃহস্পতিবার দু'টি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ নিয়ে বিএনপির ডাকা হরতালে গাজীপুরে ৩টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।
টঙ্গী থানার দ্বিতীয় কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, টঙ্গী-কালীগঞ্জ সড়কের টঙ্গী ষ্টেশন রোডের আহসানউল্লাহ মাষ্টার উড়াল সেতুর পশ্চিম পাশে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হরতাল সমর্থকরা একটি বাসে অগ্নিসংযোগ করে।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এরশাদ নগর এলাকার বর্ষণ সিনেমা হলের সামনে বুধবার দিবাগত রাত ১টার দিকে একই পরিবহনের অপর একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছালছাবিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
বরিশাল: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল শহরে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত প্রায় ৩০টি যানবাহনে ভাংচুর চালিয়েছে হরতাল সমর্থকরা।
এছাড়া আরো কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করেছে তারা।
নগরীর হাসপাতাল রোডে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের সমর্থকরা এবং বাজার রোড এলাকায় সকাল ৭টার দিকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা।
সকাল থেকে পুলিশ বিএনপির কার্যালয় ঘেরাও করে রাখলেও সেখানে কোন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায় নি।
বরিশাল লঞ্চ মালিক সমিতির যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে একযোগে বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে গেছে অভ্যন্তরীণ রুটের ৮টি লঞ্চ।
নথুল্লাবাদ বাস ষ্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ রুটের একটি বাসও ছাড়ে নি। বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেছেন, যাত্রী সঙ্কটের কারণে বাস চলাচলে একটু বিঘ
bdnews24