হরতালে চট্টগ্রামে আটক ৪
বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে দুটি হাতবোমা এবং দুই বোতল অকটেনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে দুটি হাতবোমা এবং দুই বোতল অকটেনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবল মুড়িং জোন) এস এম তানভীর আরাফাত জানান, বুধবার দুপুর দেড়টার দিকে আগ্রাবাদের ভেদার পাড় এলাকা থেকে ওই চার যুবককে আটক করা হয়।
আটক চারজন হলেন- মো. নয়ন (২২), সাইমন (২৫), জাহিদুল ইসলাম (২৫) ও আবুল বশর (২৬)।
তাদের কাছ থেকে হাতবোমা ও অকটেন ভর্তি দুটি বোতল উদ্ধার করা হয় বলে তানভীর জানান।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে বুধবার থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল ডেকেছে বিএনপিসহ চার দলীয় জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৫৫৯ ঘ.
