২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার ৯ ইউপির ৭টিতে চেয়ারম্যান আওয়ামী লীগের

গাইবান্ধা সাঘাটা উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাত জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত এক জন এবং জাতীয় পার্টি সমর্থিত এক জন অন্য দুটিতে জয় পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

গাইবান্ধা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সাঘাটা উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাত জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত এক জন এবং জাতীয় পার্টি সমর্থিত এক জন অন্য দুটিতে জয় পেয়েছেন। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে এ ফলাফল ঘোষণা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খাঁন জানিয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- পদুমশহর ইউনিয়নে মফিজুল হক, ভরতখালীতে ছামছুল আজাদ শীতল, কচুয়ায় রফিকুল ইসলাম বকুল, জুমারবাড়ীতে মাহফুজার রহমান, কামালেরপাড়ায় আবদুল ওয়াদুদ, বোনারপাড়ায় আহসান কবির ও হলদিয়ায় রফিকুর ইসলাম। বিএনপি সমর্থিত প্রার্থী মঈন প্রধান লাবু মুক্তিনগর ইউনিয়নে ও জাতীয় পার্টি সমর্থিত মোশারফ হোসেন সুইট সাঘাটা সদর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নদী ভাঙনজনিত কারণে সীমানা চিহ্নিতকরণ চূড়ান্ত না হওয়ায় এ উপজেলার ঘুড়িদহ ইউনিয়নে নির্বাচন হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১২৩০ ঘ.