সিরাজগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে জেলা জামায়াতের আমিরসহ সাত নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে শহরে হরতালের পক্ষে জামায়াত মিছিল বের করার পরপরই তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- জামায়াত আমির আব্দুল লতিফ, কর্মী কাইয়ুম, শিবিরকর্মী মিলন, সাজু, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম ও লিখন।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেস আলী জানান, বিনা অনুমতিতে মিছিল করার কারণে ও আইন-শৃঙ্ঘলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহিনুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিলের পর নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, বিকেল ৩টায় শহরের পোস্ট অফিসের সামনের বাসা থেকে লতিফকে, সয়াগোবিন্দ মহল্ল
bdnews24