গাইবান্ধা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ সমর্থিত চার জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত দুই জন এবং নির্দলীয় একজন জয় পেয়েছে।
শনিবার ভোটগ্রহণ শেষে রাতে ছয়টির এবং রোববার সকালে একটি ইউনিয়নের ফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- কঞ্চিপাড়া ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক মুন্না, উদাখালীতে আব্দুল বাকি সরকার, গজারিয়ায় মনোতোষ রায় ও ফজলুপুরে জয়নাল আবেদিন জালাল।
বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা হলেন- ফুলছড়ি ইউনিয়নে এম এ সবুর সরকার ও এরেন্ডাবাড়ীতে আব্দুল মতিন মন্ডল।
এছাড়া উড়িয়া ইউনিয়নে নির্দলীয় প্রার্থী আব্দুল হামিদ সরকার নির্বাচিত হয়েছেন।
গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৩৯ ঘ.
bdnews24