ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংবিধান সংশোধনেও আওয়ামী লীগ পুরোপুরি সন্তুষ্ট নয় বলে জানালেন সৈয়দ আশরাফুল ইসলাম। প্রয়োজনে আবার সংবিধান পরিবর্তন হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বলেন, "সংবিধান সংশোধনে আমরা শতভাগ সন্তুষ্ট নই। আমরা যদি আবার ক্ষমতায় যেতে পারি, আমাদের লক্ষ্য ১৯৭২'র এর সংবিধানে পুঙ্খনাপুঙ্খভাবে ফিরে যাওয়া।"
"বাস্তবতার খাতিরে সংবিধানের এ টু জেড পরিবর্তন করা সম্ভব নয়। সঠিক সময় হলে ও সুযোগ এলে আমরা তা করবো", বলেন তিনি।
গত বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়। এতে '৭২ এর সংবিধানে থাকা রাষ্ট্র পরিচালনার চার মূল নীতি প্রতিষ্ঠিত হলেও ধর্মনিরপেক্ষতার পাশাপাশি রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানের শুরুতে 'বিসমিল্লাহ,,' রয়েছে। আওয়ামী লীগের জোটের বেশ কয়েকটি জোট দলসহ বামপন্থী রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করছে।
আশরাফ বলেন, বর্তমান যুগের প্রয়োজনে সংবিধান সংশোধন হয়েছে। সব রাজনৈতিক দল ও নৃ-গোষ্ঠীর আলাদা আলাদা ভাবনা ছিলো।
"তবে সবার একশ পার্সেন্ট মতামত প্রতিলিত হয়েছে, তা বলবো না। বাস্তবতার কারণে সব সময় সাধ আর সাধ্যের প্রতিফলন ঘটে না। এখানে অনেক ক
bdnews24