২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলে ১০ ইউপির ৭টিতে বিএনপির চেয়ারম্যান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে সাতটিতে বিএনপি সমর্থিত প্রার্থী, দুইটিতে আওয়ামী লীগ ও একটিতে নির্দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

টাঙ্গাইল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে সাতটিতে বিএনপি সমর্থিত প্রার্থী, দুইটিতে আওয়ামী লীগ ও একটিতে নির্দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা। উপজেলার সন্ধানপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা হলেন- দেউলাবাড়িতে সোহরাব হোসেন, ঘাটাইল সদরে ফিরোজুর রহমান, লোকেরপাড়ায় হায়দার আলী তালুকদার, আনেহলায় শফিউর রহমান মুক্তা, দিঘলকান্দিতে নজরুল ইসলাম, দিগড়ে আবদুস সাত্তার ও রসুলপুরে তোফাজ্জল হোসেন সেন্টু। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হলেন- জামুরিয়ায় শহিদুল ইসলাম খান হেস্টিংস ও দেওপাড়ায় আবদূর রাজ্জাক। এছাড়া ধলাপাড়া ইউনিয়নে নির্দলীয় প্রার্থী হেকমত সিকদার বিজয়ী হয়েছেন। গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩২৫ ঘ.