২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নির্বাচনী সংঘাত

বগুড়া সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত সাত জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 07:21 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

বগুড়া, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত সাত জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার নামুজা ইউনিয়নে ধলমোহনী মধ্যপাড়া, সরল গ্রাম ও বউ বাজারে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। আগামী রোববার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস এম রাসেল মামুনের সমর্থকরা সরল গ্রাম এলাকায় তার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অন্তত চার জন আহত হয়েছে। এসময় তার নির্বাচনী ক্যাম্প এবং সমর্থকদের দোকান ও বাড়িঘরে ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি। তবে রাসেল মামুন প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে জানান, আফজালের সমর্থকরা ধলমোহনী মধ্যপাড়া গ্রামে ও বউ বাজারে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এ সময় তার তিন কর্মী আহত হয়। এ সময় একটি মটর সাইকেল ও একটি ট্রাক ভাংচুর করে কর্মীদের আটক করে রাখা হয়। পরে তাদের উদ্ধার করা হয়। তার কর্মী আহত আব্দুল বাছেদকে (৩৫) শহীদ জিয়াউর রহমান রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান রাসেল মামুন। বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। উভয়পক্ষকে কোনো সহিংস ঘটনায় জড়িত না হওয়ার আহ্বান জানানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩১৯ ঘ.