হবিগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র ১৯ দিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমির আলী চৌধুরী।
কয়েকদিন বাদেই শপথ নেওয়ার কথা। কিন্তু তার আগেই মৃত্যুবরণ করেন নবনির্বাচিত এই চেয়ারম্যান।
সোমবার ভোর ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
গত ৯ জুন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন আমির আলী চৌধুরী (৬৫)। তার বাড়ি ইউনিয়নের বালকীপুরে।
বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান জানান, বিকালে জানাজা শেষে গ্রামের বাড়ি বলাকীপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24