সিলেট, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের সাতটিতে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থকরা বিজয়ী হয়েছে। চারটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের সমর্থকরা, জামায়াত ও নির্দলীয় প্রার্থী জয় পেয়েছে একটিতে।
শনিবার ভোটগ্রহণ শেষে রাতে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম খান ফল ঘোষণা করেন।
বিএনপি সমর্থিত বিজয়ী চেয়ারম্যান হলেন- সাদিপুর ইউনিয়নে আব্দুর রব, উসমানপুরে সৈয়দ মোতাহির আলী, পুর্ব পৈলনপুরে মখমদ আলী, তাজপুরে এমরান রব্বানী, গোয়ালাবাজারে আতাউর রহমান মানিক, দেওয়ানবাজারে নাজমুল আলম নজর, পশ্চিম গৌরিপুরে লুৎফুর রহমান ও বোয়ালজুরে আব্দুল নুর।
আওয়ামী লীগ সমর্থিত চার জন হলেন- উমরপুর ইউনিয়নে ফারুক মিয়া, বুরুঙ্গায় মকদ্দুস আলী, বালাগঞ্জে আব্দুল মতিন ও পশ্চিম পৈলনপুরে সানা উল্লাহ।
পুর্ব গৌরীপুরে জামায়াতে ইসলামী সমর্থিত তরিকুল ইসলাম ও দয়ামীরে নির্দলীয় প্রার্থী আব্দুল হাই মোশাহিদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১৪০ ঘ.
bdnews24