২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারখন্দে পরাজিত প্রার্থীকে জবাই

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে পরাজিত এক সদস্য প্রার্থীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 06:12 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

সিরাজগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে পরাজিত এক সদস্য প্রার্থীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বদিউজ্জামান বদি (৪০)। ময়নাকান্দি গ্রামের বদি গত ৯ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন। শুক্রবার রাতে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। হত্যার কারণ জানা যায়নি। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতের কোনো এক সময় বদিকে তার বাড়ির কাছের মাঠে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়।" বদির পেটে ও পায়েও আঘাতের চিহ্ন রয়েছে বলে ওই কর্মকর্তা জানান। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২০০ ঘ.