নীলফামারী, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে দু'টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, দু'টিতে জামায়াত সমর্থিত প্রার্থী এবং বিএনপি সমর্থিত ও নির্দলীয় প্রার্থী একটি করে ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জলঢাকার ১১টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে নির্বাচনে ভোটগ্রহণ হয়। রাত ৮টার দিকে এসব ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে কামরুল আলম কবীর গোলনা ইউনিয়নে এবং কাঠালীতে সোহরাব হোসেন তুহিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জামায়াত সমর্থিত প্রার্থী সামশুল আলম খুটামারা ইউনিয়নে এবং মোমিনুর রহমান শিমুলবাড়ীতে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ধর্মপালে বিএনপি সমর্থিত মোশাররফ হোসেন এবং মীরগঞ্জে নির্দলীয় প্রার্থী মঞ্জুরুল আলম চৌধূরী বিজয়ী হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০২৪ ঘ.
bdnews24