২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজিপুরে ৯ ইউপিতে আ.লীগ সমর্থিতরা জয়ী

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের ৯টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। তিনটিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

সিরাজগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের ৯টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। তিনটিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। রোববার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা হলেন- কাজিপুর ইউনিয়নে কামরুজ্জামান বিপ্লব, মনসুর নগরে আব্দুর রাজ্জাক, গান্ধাইলে আব্দুল বারেক বকুল, চালিতাডঙ্গায় আতিকুর রহমান মুকুল, নিশ্চিন্তপুরে আব্দুল হামিদ সরকার, মাইজবাড়ীতে তালুকদার জাহাঙ্গীর আলম, নাটুয়ারপাড়ায় তোজাম্মেল হক, খাসরাজবাড়ীতে এনামুল হক ও চরগিরিশে এস.এম জিয়াউল হক। বিএনপি সমর্থক তিন চেয়ারম্যান হলেন-শুভগাছা ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন রিপন, সোনামুখীতে রাশেদ কবীর চান্দু ও তেকানীতে গাজী মাজহারুল আনোয়ার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয় গত ৩১ মে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৫৭ ঘ.