২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে খালেদার মত বিনিময়

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার রাতে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার রাতে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সন খালেদার গুলশানের কার্যালয়ে এই মত বিনিময় হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এমএমাজেদের নেতৃত্বে ৩০ সদস্যের এই চিকিৎসক প্রতিনিধি দলে বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম দোলন প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মত বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংবিধান সংশোধনসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করছেন।" তিনি জানান, বিরোধীদলীয় নেতা পর্যায়ক্রমে সব পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২২২ ঘ.