ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংসদ বা বাইরে যে কোনো স্থানে বিএনপির সঙ্গে আলোচনায় আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগ এককভাবে সিদ্ধান্ত নিতে চায় না- এ কথা উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল জানান, তারা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন।
তিনি বলেন, "আমরা আশাবাদী যে খালেদা জিয়া আলোচনা করবেন। সংসদে বা সংসদের বাইরে যেখানেই হোক আমার আলোচনায় প্রস্তুত।
"তারা [বিএনপি] চাইলে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। প্রয়োজনে আগামীকালের মধ্যেই চিঠি পাঠানো হবে।"
বিএনপি আলোচনায় না এলে আদালতের রায়ের আলোকে সংবিধান পরিবর্তন করে নির্বাচনে যাওয়া হবে- এ কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "তখন খালেদা জিয়া বিরোধিতা করতে পারবেন না। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে।"
শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স
bdnews24