২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তত্ত্বাবধায়ক রাখলে তবেই আলোচনা'

তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার ঘোষণা দিলেই সরকারের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিরোধী দলীয নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার ঘোষণা দিলেই সরকারের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিরোধী দলীয নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে বিধান রয়েছে, তা বহাল রাখতে হবে। এর জন্য নতুন কোনো ফর্মুলার দরকার নেই। এ নিয়ে আলোচনারও অবকাশ নেই।" তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সংসদে যোগ দেওয়ার কোনো কারণ আছে বলেও মনে করেন না তিনি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে খালেদা জিয়া প্রায় আধা ঘণ্টা বক্তব্য রাখেন। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 'আলোচনা হতে পারে, তবে' বিরোধী দলীয় নেতা স্পষ্ট ভাষায় বলেন, "এয়োদশ সংশোধনী বহাল রাখতে হবে। এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনার কোনো অবকাশ নেই।'' তবে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার ঘোষণা দিলে আগামী নির্বাচনে প্রধান উপদেষ্টা কে হবেন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও প্রশাসন নিরপেক্ষ করার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলতে পারে বলে মন্তব্য করেন তিনি। "তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার ঘোষণা দিলে আমরা অবশ্যই সরকারের সঙ্গে আলোচনা করতে চাই। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই আলোচনা হতে পারে।" সংসদের ভেতরে-বাইরে যে কোনো স্থানে সরকারের সঙ্গে এই আলোচনা হতে পারে বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, "সংসদে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আমরা আমাদের মত স্পষ্ট করেই বলেছি। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। সরকারের এই মতলবি অপচেষ্টার বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।" স