২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে নয় জনের কারাদণ্ড

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন রাজধানীতে নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন রাজধানীতে নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওয়ারি, গুলশান ও মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক মাস থেকে এক বছর পর্যন্ত সাজা দেওয়া হয় তাদের। এর আগে শনিবার ৫৬ জনকে এবং হরতালের প্রথম দিন রোববার ৩৫ জনকে কারাদণ্ড ও চার জনকে অর্থদণ্ড দেওয়া হয়। বাংলাদেশে এবারই প্রথম হরতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগের প্রতিবাসহ বিভিন্ন দাবিতে শুক্রবার সারাদেশে রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও জামায়াতে ইসলামী। ওই রাতেই গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় হরতালের সময় রাস্তায় ভ্রাম্যমাণ আদালত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এস এম মাহবুবুর রহমান সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুরে তিন জনকে ও গুলশানে এক জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ওয়ারিতে পাঁচ জনকে এক থেকে তিন মাসের কারদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯১০ ঘ.