২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা ছাড়া লাভ হবে না: আশরাফ

বিরোধী দলের লাগাতার হরতালের হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আলোচনা ছাড়া হরতাল ডেকে কোনো লাভ হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের লাগাতার হরতালের হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আলোচনা ছাড়া হরতাল ডেকে কোনো লাভ হবে না। বিএনপি-জামায়াতে ইসলামীর হরতালের দিন রোববার তিনি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হরতাল দিয়ে জনদুর্ভোগ আনার কোনো মানে নেই।" "সংসদে এসে কথা বলার সুযোগ তাদের রয়েছে। সংসদে এসে প্রস্তাব উত্থাপন করুন। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান হতে পারে", বলেন আশরাফ। হরতালে মিছিলে বাধা ও গ্রেপ্তার অব্যাহত থাকলে লাগাতার হরতাল দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর প্রতিক্রিয়া জানতে চাইলে আশরাফ বলেন, "আলোচনা ছাড়া কোনো লাভ হবে না।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১০৫০ ঘ.