সিরাজগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচি ও কামারখন্দ উপজেলার ১০টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা সমান সংখ্যক চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার এ দুটি উপজেলায় ভোটগ্রহণ হয়।
রাতে বেলকুচি উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুর রশিদ ও কামারখন্দ উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা শুকুর মাহমুদ ফল ঘোষণা করেন।
বেলকুচি উপজেলার আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- বড়ধুল ইউনিয়নে ফরিদ আহম্মদ, বেলকুচিতে গাজী নুরুল ইসলাম প্রামাণিক ও দৌলতপুরে আশানুর বিশ্বাস।
বিএনপি সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- রাজাপুরে আতাউর রহমান, ভাঙ্গাবাড়ীতে নূরুল ইসলাম গোলাম ও ধুকুরিয়া বেড়া ইউনিয়নে নাসিমুল হক নাসিম।
কামারখন্দ উপজেলা
অপরদিকে কামারখন্দ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এনামুল হক রঞ্জু ভদ্রঘাট ইউনিয়নে এবং রায়দৌলতপুরে জয়নাল আবেদীন মণ্ডল জয়লাভ করেছেন।
বিএনপি সমর্থিত প্রার্থী নূরুল ইসলাম শেখ জামতৈল ইউনিয়নে এবং ঝাঐল ইউনিয়নে আব্দুল আউয়াল সরকার জয়লাভ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৩৭ ঘ.
bdnews24