২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: ফরিদগঞ্জে বিএনপির পাল্লা ভারি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি সমর্থিত ১১টিতে, আওয়ামী লীগ সমর্থিতরা ২টিতে ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

চাঁদপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি সমর্থিত ১১টিতে, আওয়ামী লীগ সমর্থিতরা ২টিতে ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনভর ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আবুল কালাম আজাদ। বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- বালিথুবা (পূর্ব) ইউনিয়নে সাহাদাত হোসেন নয়ন, সুবিদপুর (পূর্ব) আব্দুল হক মিয়াজী, সুবিদপুর (পশ্চিম) মো. হানিফ বেপারী, গুপ্টি (পূর্ব) ইউনিয়নে শাহজাহান পাটোয়ারী, গুপ্টি (পশ্চিম) আবুল বাশার বাচ্ছু মাস্টার, পাইকপাড়া (উত্তর) মহসিন পাটোয়ারী, পাইকপাড়া (দক্ষিণ) হুমায়ুন কবির, গোবিন্দপুর (দক্ষিণ) আবু তালেব পাটোয়ারী, চরদু:খিয়া (পূর্ব) বাছির বেপারী (চশমা), রূপসা (উত্তর) বিল্লাল হোসেন ও রূপসা (দক্ষিণ) ইউনিয়নে বিল্লাল হোসেন খান। এ ছাড়া আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে রয়েছেন- গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নে কায়েম পারভেজ লাবলু এবং চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়নে লোকমান হোসেন মিয়া। এর বাইরে বালিথুবা (পশ্চিম) ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান বিজয়ী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫২৬ ঘ.