২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবি ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাইফুল ইসলাম আকন্দকে আহ্বায়ক এবং নিজাম উদ্দিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে আট সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির অন্যরা হলেন- খন্দকার আরিফুজ্জামান, ওমর ফারুক, ওবাইদুল ইসলাম, মো. ইয়াসিন তোহিদুল ইসলাম বুলবুল এবং রফিকুল ইসলাম শ্রাবণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫৪ ঘ.